সহযোগী কোম্পানি অধিগ্রহণে সামিট পাওয়ারের ইজিএম ২৭ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৫:১৫আপডেট : ২৯ মার্চ ২০১৬, ১৫:১৫

সামিট পাওয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের বিশেষ সাধারণ সভা আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে এ ইজিএম অনুষ্ঠিত হবে।
সহযোগী আরও তিনটি কোম্পানি অধিগ্রহণ করতে শেয়ারহোল্ডারদের মতামত নিতেই এ ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ এপ্রিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানি তিনটি হলো- সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড।
গত ১৫ মার্চ কোম্পানিটির পরিচালনা পর্ষদ সহযোগী কোম্পানিগুলো অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়ার পর হাইকোর্ট ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেবে কোম্পানিটি।
তিন কোম্পানির মধ্যে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত। আর সামিট উত্তরাঞ্চল কোম্পানিটি আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে আসার কথা থাকলেও পাবলিক ইস্যু রুলস সংশোধন করায় তা সম্ভব হয়নি।
প্রস্তাবিত অধিগ্রহণ নিয়ম অনুযায়ী, সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি, সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি