বিএসআরএম’র শেয়ার দর বৃদ্ধি

তদন্ত কমিটির প্রতিবেদন জমার মেয়াদ বাড়ালো বিএসইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ১৮:১৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:১৬

বিএসআরএম পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ বেড়েছে। প্রতিবেদন জমা দিতে কমিটিকে আরও ১০ কার্যদিবস সময় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রবিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।
নির্দেশনায় বলা হয়েছে, গত ২ মার্চ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দানের মেয়াদ আরও ১০ কার্য দিবস পর্যন্ত বাড়ানো হলো। এ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা একই থাকবে।
এর আগে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুনভাবে বিএসইসির কাছে অতিরিক্ত ১০ কার্যদিবস সময় চেয়ে আবেদন করে কমিটি। পরে বিএসইসি আজ এ আবেদন মঞ্জুর করেছে।
বিএসআরএম লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিএসইসি।
তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা ও সহকারি পরিচালক সুলতান সালাহ উদ্দিন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি থেকে বিএসআরএমের শেয়ারের দর প্রায় টানা বেড়েই চলেছে। ৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারের দর ছিল ১১৩ টাকা ৮০ পয়সা। আর ২ মার্চ বুধবার দিনশেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ২০৪ টাকা ৩০ পয়সায়। এ সময়ে কোম্পানিটির শেয়ারের দর বাড়ে ৯০ টাকা ৫০ পয়সা বা ৭৯.৫২ শতাংশ।
এদিকে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির প্রেক্ষিতে ২৯ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, কোনও মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটি দর অস্বাভাবিক হারে বাড়ছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি