মতিন স্পিনিংয়ের এমডি ও পরিচালকদের জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:৩৪

মতিন স্পিনিং পুঁজিবাজারের তালিকাভুক্ত মতিন স্পিনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। 
সোমবার বিএসইসি’র কমিশন সভায় এ জরিমানা করা হয়।
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানির প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমতি পত্রের পার্ট বি-এর ৭ নম্বর শর্ত অনুযায়ী প্রসপেক্টাসে বর্ণিত উদ্দেশ্য ছাড়া অন্য কোনও উদ্দেশ্যে আইপিও’র টাকা ব্যয় করা যাবে না। কিন্তু মতিন স্পিনিং কোম্পানির কর্তৃপক্ষ পুঁজিবাজার থেকে সংগৃহীত টাকা প্রকল্পে ব্যবহার না করে বিভিন্ন ব্যাংকে এফডিআর করেছে। অন্যদিকে ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রকল্পের কাজে ব্যয় করছে। ফলে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তর ১২ মাসের মধ্যে আইপও ফান্ড ব্যবহারে ব্যর্থ হয়েছে কোম্পানিটি। আর এ অনিয়মের জন্যই কোম্পানির এমডি ও পরিচালকদের জরিমানা করেছে কমিশন।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি