‘ডিএসই’র ওয়েবসাইটে ২৯ কোম্পানির ইপিএস ভুল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৬, ১৬:২০আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৬:২২

স্বপন কুমার বালা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯ কোম্পানির শেয়ার প্রতি আয়ের (ইপিএস) তথ্য ভুল রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার বালা।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের ডিএসই ভবনে সংস্থাটির ওয়েবসাইটের হালনগাদ ভার্সন চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বপন কুমার বালা বলেন, বিনিয়োগকারীদের সুবিধার জন্য ডিএসই’র ওয়েবসাইটটি আরও হালনগাদ করা হয়েছে। এ কাজ করতে গিয়ে ২৯টি কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য পাওয়া গেছে। বিশেষ করে এসব কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ইপিএস হিসাবে ভুল তথ্য দেওয়া আছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট কোম্পানি কর্তৃপক্ষকে বিষয়টি অভিহিত করা হয়েছে এবং  হালনগাদ তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ডিএসই’র এমডি।
তিনি আরও বলেন, ডিএসই’র নতুন ওয়েবসাইটের বিভিন্ন উইন্ডোতে পরিবর্তন আনা হয়েছে। তথ্য হালনগাদ করা একটা চলমান প্রক্রিয়া। এটা আরও হালনগাদ করা হবে। এখন খুব সহজেই বিনিয়োগকারীরা এই সাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন।
স্বপন কুমার বালা বলেন, ডিএসই’র ওয়েবসাইটে নতুন করে ক্রেডিট রেটিং স্ট্যাটাস, ভায়োলেশন অব ‘ল’, কোম্পানির লেনদেনের তারিখ, লোন স্ট্যাটাস, ওটিসি/ ডিলিস্টিং/ রিলিস্টিং সংক্রান্ত তথ্য, এক নজরে কোম্পানির প্রোফাইল, তালিকাভুক্তির সময়ের শেয়ারহোল্ডিং হিস্টোরি যুক্ত করা হয়েছে।
এছাড়া এখন থেকে প্রোফাইলে কোম্পানির প্রতিদিনের পিই রেশিও দেওয়া থাকবে। আর ইপিএস’র ক্ষেত্রে প্রান্তিকগুলোর সঙ্গে অর্ধবার্ষিকী ও সমাপ্ত অর্থবছরের হিসাবও দেওয়া থাকবে বলে জানান তিনি।
ডিএসই’র এমডি বলেন, ওয়েবসাইট আপডেট হওয়ায় বিনিয়োগকারীরা আরও বেশি তথ্য সুবিধা পাবেন।
/এসএনএইচ/

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি