রিহ্যাব নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ, চলছে গণনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৬, ১৮:০৭ আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৮:০৭

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৮৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

সকাল ১০টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও সিসিটিভি ক্যামেরা সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণে তা শুরু হয় প্রায় ৪০ মিনিট বিলম্বে। পরে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে স্বল্প বিরতি নিয়ে শুরু হয় গণনা কার্যক্রম।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ জন ভোটারের মধ্যে ৫১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যদিকে, চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোট দেন। সব মিলিয়ে ভোটের হার দাঁড়ায় প্রায় ৮৫ শতাংশ।

দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে তিনটি প্যানেলের মধ্যে মূল প্রতিযোগিতা হচ্ছে—আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ প্যানেল। এর পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খাত সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের নয়, বরং সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা করছেন, নতুন নেতৃত্ব কার্যকর হলে আবাসন খাতে গতি ফিরবে এবং সদস্যদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উল্লেখ্য, ২০১৪ সালের পর দীর্ঘ সময় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠিত হলেও ২০২৪ সালে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া পুনরায় শুরু হয়। সেই ধারাবাহিকতায় এবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হচ্ছে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এক জেলার ১৫ গ্রামে
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা