ওষুধ প্রশাসনের নিবন্ধন ছাড়া খোলা যাবে না এলসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৬, ২০:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ২০:৪২

বৈদেশিক মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের নিবন্ধন বা পূর্বানুমোদন ছাড়া কোনও আমদানিকারক প্রতিষ্ঠান ডায়েটারি, হারবাল বা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট আমদানির জন্য এলসি বা টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) খুলতে পারবে না।

বুধবার (২৯ এপ্রিল) জারি করা ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারটি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক চিঠির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়, ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশনসহ সব ধরনের সম্পূরক খাদ্যপণ্যের উৎপাদন, আমদানি, রফতানি, বিক্রয় ও বিতরণের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক। এই বিধান লঙ্ঘন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

তবে বাস্তবে দেখা গেছে, কিছু আমদানিকারক প্রতিষ্ঠান এই অনুমোদন ছাড়াই বিদেশ থেকে সাপ্লিমেন্ট জাতীয় পণ্য আমদানি করেছে। পরে কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য খালাসে বাধা দিলে সংশ্লিষ্টরা উচ্চ আদালতে রিট করেন। আদালতের নির্দেশনা ও পরবর্তী আপিল প্রক্রিয়ার পর ‘আইন অনুযায়ী’ শর্তে পণ্য খালাসের সুযোগ দেওয়া হয়।

এই পরিস্থিতিতে জনস্বার্থ ও আইন প্রয়োগ নিশ্চিতে ওষুধ প্রশাসন অধিদফতর থেকে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়, যাতে নিবন্ধন বা পূর্বানুমোদন ছাড়া সাপ্লিমেন্ট জাতীয় পণ্যের আমদানির জন্য এলসি বা টিটি খোলা না হয়। এর প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট সব ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নির্দেশনার ফলে সাপ্লিমেন্ট আমদানিতে অনিয়ম কমবে এবং বাজারে মানহীন বা অননুমোদিত পণ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একইসঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

/জিএম/এবিএম/
সম্পর্কিত
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
তরুণ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দেবে ব্যাংক
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ