ন্যাশনাল ব্যাংকের সুখবর, গ্রাহকরা চাহিদামতো টাকা তুলতে পারবেন যেদিন থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৬, ১৫:২৪ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৩

ন্যাশনাল ব্যাংক পিএলসির আমানতকারীরা আগামী ১৫ অক্টোবর থেকে নিজেদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। এ লক্ষ্যে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হকের সাক্ষাতের পর এ নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে। এ পরিস্থিতিতে আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গভর্নর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমানতকারীরা যাতে ১৫ অক্টোবর থেকে তাঁদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারেন, সে জন্য ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।

সাক্ষাৎকালে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংককে জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ব্যাংকটির দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে শীর্ষ ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

ন্যাশনাল ব্যাংকের তারল্য পরিস্থিতি নিয়ে আমানতকারীদের উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা এলো। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত তারিখ থেকে আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা মেটাতে ব্যাংকটিকে প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বদলে যাচ্ছে ব্যাংকের পর্ষদ, ব্যাংক চালাবেন কারা
১৮ দিনে পোশাক খাতে কত ক্ষতি হলো, হিসাব দিলো বিজিএমইএ
মূল্যস্ফীতি কমাতে উৎপাদন ও সরবরাহ বাড়ানোর ওপর জোর গভর্নরের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ নভেম্বর, ২০২৬)
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলাকাবাসীর হাতে মারধরের শিকার
খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার, এলাকাবাসীর হাতে মারধরের শিকার
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে