আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু

সাভার প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাসের নিচ থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর সদস্যরা বস্তুগুলো দেখতে পান। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিয়ে যান।

এসআরবি-৪-এর সিপিসি-২-এর সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার আন্ডারপাসের নিচে কয়েকটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার তথ্য পান তারা। পরে এসআরবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি পলিথিনের ভেতরে লাল স্কচটেপে মোড়ানো তিনটি এবং কালো স্কচটেপে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।

পরে নিরাপত্তার স্বার্থে স্থানটি ঘিরে রাখা হয়। পাশাপাশি ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে বিষয়টি জানানো হয়। রাত ১০টার দিকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ বস্তুগুলো নিয়ে যান।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছেন। ককটেল সদৃশ বস্তুগুলো নিরাপদ দূরুত্বে সরিয়ে নিয়ে তারা এব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন।

/আরএইচ/
সম্পর্কিত
এক জেলায় বিস্ফোরণে আহত, আরেক জেলায় বাড়ি ঘেরাও করে ধরলো এসআরবি
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ বিস্ফোরণ: আমরা দুজন আহত হয়েছি
সর্বশেষ খবর
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যুৎ বিভ্রাট, বাতিল শত শত ফ্লাইট
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৭ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড