ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র, ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২০

ইরানের কাছে ইউরোপে আঘাত হানার মতো সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি না থাকলে সেখানে ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞ’ বা নিউক্লিয়ার হলোকাস্ট শুরু হতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক ফোনালাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ মার্কিন সম্পর্কের রূপরেখা কী হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মন্তব্য করেন।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তাদের ইউরোপে পৌঁছানোর সক্ষমতা রয়েছে; আমাদের (যুক্তরাষ্ট্রে) কাছে পৌঁছানোর সক্ষমতা নেই, কিন্তু ইউরোপে পৌঁছানোর সক্ষমতা তাদের আছে’।

ট্রাম্প দাবি করেন, আঞ্চলিক স্থিতিশীলতা না থাকলে ইরান ইসরায়েল এবং ওই অঞ্চলের অন্যান্য দেশে পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘সেক্ষেত্রে দেখা যাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ছুড়ছে এবং সেখানে একটি পারমাণবিক ধ্বংসযজ্ঞ তৈরি হবে’।

মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেন, আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই। তবে আমাদের যা প্রয়োজন, তা হলো মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের নেতাদের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি তাদের চিনতে পেরেছি, এবং সত্যি বলতে তারা উন্মাদ। তারা আসলেই উন্মাদ। সে কারণেই আমরা তাদের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেব না।

/এএস/ 
সম্পর্কিত
কুয়েতে হামলায় দুই ইতালীয় নিহত, ইরান বলছে ‘যুদ্ধ বাধানোর ছক’
সেই বিয়েতে প্লেটের বদলে গ্লাস, কার্টনে ভরে খাবার নিয়ে গেলেন অতিথিরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে কারা
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের শেষ চালান
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
পাঁচটি গুচ্ছমূলী কবিতা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড