১৩ বছর কৃষিভিত্তিক শিল্পে রেয়াতের অর্থ পায় না পিডিবি

সঞ্চিতা সীতু
২৯ জুন ২০১৯, ১৮:৫১আপডেট : ৩০ জুন ২০১৯, ১১:০৮

পিডিবি

১৩ বছর ধরে কৃষি, কৃষি ভিত্তিক শিল্প ও পোল্ট্রি শিল্পের রেয়াতের টাকা না পেয়ে বিদ্যুৎ বিভাগকে অবহিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলছেন, শিগগিরই বিষয়টি অর্থমন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থবিভাগকে ওই চিঠি দেওয়া হতে পারে।  

পিডিবি জানিয়েছে, ২০০৬ সালের পর এই খাতে আর কোনও টাকা পায়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে পিডিবির পাওনা ১১ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার ২৯৭। তাই এবারে বাজেটে সেই টাকা ছাড় চাওয়া হয়েছে।

পিডিবি সূত্র জানায়- কৃষি, কৃষি ভিত্তিক শিল্প এবং পোল্ট্রি শিল্পে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ২০ ভাগ রেয়াত প্রদানের জন্য ২০০৪ সালে অর্থমন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী, এই তিন খাতে প্রতিবছর রেয়াত দিচ্ছে পিডিবি। এ পর্যন্ত ২৫টি কৃষি ও পোল্ট্রি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানকে ২০ ভাগ রেয়াত প্রদান করা হয়েছে। এই রেয়াতের বিপরীতে অর্থমন্ত্রণালয় থেকে পিডিবিকে সেই টাকা পরিশোধ করা কথা। সে অনুযায়ী, সর্বশেষ ২০০৬ সালের এপ্রিল মাসে পিডিবিকে এক কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা ছাড় দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর গত ১৩ বছর রেয়াতের বিপরীতে টাকা পায়নি পিডিবি।

পিডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেহেতু সরকার কৃষি এবং কৃষি ভিত্তিক শিল্পকে প্রণোদনা দেওয়ার জন্য এই ছাড় দিয়েছে, তাই এর বিপরীতে অর্থ বিভাগ থেকে পিডিবিকে আবার অর্থ ফেরত দেওয়ার কথা। আমরা বিভিন্ন সময়ে অর্থ বিভাগকে বিষয়টি অবহিত করেছি। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

তিনি আরও বলেন, আমরা জ্বালানি তেল নেই বিপিসির কাছ থেকে। আবার গ্যাস নেই পেট্রোবাংলার কাছ থেকে। আমরা যদি টাকা আটকে রাখি তাহলে তাদের ওপর চাপ বাড়ে। এতে তারা সময় মতো আমদানি ব্যয় পরিশোধ করতে পারে না। ঠিক একইভাবে আমাদের অর্থ যদি অন্য কেউ আটকে রাখে, তাতে আমাদের ওপরও চাপ বাড়ে।

বিদ্যুৎ বিভাগের অপর এক কর্মকর্তা বলছেন, অর্থ বিভাগকে জানানোর জন্য পিডিবি আমাদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। আমরা এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে একটি চিঠি দেবো। বিষয়টি অনুমোদনের জন্য বিভাগের পদস্থদের কাছে প্রেরণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে অর্থ বিভাগে ওই চিঠি দেওয়া হতে পারে।

 

 

/এএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের