সরকারি সৌর প্রকল্পে ৩০ ভাগ কোটা বরাদ্দের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৯, ১৫:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ২১:৪১

সোলার মডিউল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলন সরকারি সৌর প্রকল্পে ৩০ ভাগ কোটা বরাদ্দের দাবি জানিয়েছে সোলার প্যানেল বা মডিউল উৎপাদনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো। রবিবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সোলার খাতের উন্নয়নে স্থানীয় প্রস্তুতকারীদের যৌক্তিক কোটা বরাদ্দ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সোলার মডিউল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএমএমএবি)।

অনুষ্ঠানে সরকারি সৌর কর্মসূচিতে দেশি সোলার প্যানেল/মডিউল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ শতাংশ বিশেষ কোটা বরাদ্দ রাখাসহ ৭ দফা দাবি জানিয়েছে তারা।

এসএমএমসিবি’র দাবিগুলোর মধ্যে রয়েছে, এ খাতে দেশি শিল্পকে উৎসাহদানে ন্যূনতম ১০-১৫ বছর মেয়াদি ঋণ দেওয়া, গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে ৪-৫ শতাংশ সুদের হার নির্ধারণ, এ খাতের বিকাশে মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে ত্রৈমাসিক সভার আয়োজন, স্থানীয় শিল্পের স্বার্থরক্ষায় সোলার প্যানেল আমদানি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ, আমদানি করা সৌর যন্ত্রাংশের মান নিশ্চিতকরণে নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মুনাওয়ার মিসবাহ মঈন বলেন, স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা দেশের সমগ্র চাহিদার জোগান দিতে সক্ষম। কিন্তু দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে সহায়ক কোনও সরকারি নীতিমালা না থাকলে অনেক প্রতিষ্ঠানই উৎপাদনের আগ্রহ হারাবে।

তিনি আরও বলেন, গুণগত মান বজায় না রেখে বর্তমানে চীন ও ভারত থেকে কম দামে সোলার প্যানেল আমদানি হচ্ছে, যা দেশি প্রতিষ্ঠানগুলোকে অসম প্রতিযোগিতায় ফেলছে। এ বিষয়টিও কঠোর নজরদারি প্রয়োজন।

এসএমএমএবি'র সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম