ঈদের সময় ছয় দিন গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৯:৩৪আপডেট : ১০ মে ২০২১, ১৯:৩৪

জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (১০ মে) থেকে আগামী ১৬ মে রাত ১০টা পর্যন্ত ঢাকার আশেপাশের বেশকিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ১৫ মে রাত ১০টা পর্যন্ত ৫ দিন আশুগঞ্জ কম্প্রেসর স্টেশন বন্ধ থাকবে। একইসঙ্গে ১৬ মে পর্যন্ত মোট দুই দিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাস ক্ষেত্র আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এইজন্য ১০ মে থেকে ১৬ মে পর্যন্ত মোট ছয় দিন এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, ধনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদী, ভুলতা, আড়াইহাজার, তারাবো ও এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো নুরুল্লাহ বলেন, ঈদ যদি ১৪ তারিখ হয় তাহলে ঈদের পরের দিন পর্যন্ত, অথবা আরও একদিন এই স্বল্পচাপ থাকবে। আমরা চেষ্টা করবো দ্রুত কাজ শেষ করতে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী