রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্থাপিত হলো পোলার ক্রেন ব্রিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ১৭:৪২আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৭:৪২

পাবনা জেলার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং-এ চক্রাকার (পোলার) ক্রেন ব্রিজ স্থাপনের কাজ শেষ হলো। রাশিয়ার প্রতিষ্ঠান এনার্গোস্পেকমনতাঝের বিশেষজ্ঞরা ১ হাজার ৩০৫ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন বিশেষ ক্রেনের সাহায্যে  +৩৮ দশমিক ৫০মিটার এলিভেশনে অবস্থিত রেল ট্র্যাকের ওপর পোলার ক্রেন ব্রিজটি স্থাপন করে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রোসাটমের প্রকৌশলী সংস্থা এতমস্ত্রয়এক্সপোর্টের (এএসই) ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরি বলেন, রূপপুর এনপিপি’র দ্বিতীয় ইউনিটের কাজে আরও একটি মাইলস্টোন অর্জিত হলো।  পাওয়ার ইউনিটের নির্মাণ ক্ষেত্রে পোলার ক্রেনের স্থাপন একটি জটিল কাজ। ক্রেনটির অ্যাডজাস্টমেন্ট এবং পরীক্ষা-নিরীক্ষার পর রিঅ্যাক্টর কম্পার্টমেন্টে মূল ভারী যন্ত্রপাতি এবং পাইপলাইন বসানোর কাজ শুরু হবে।

জানা যায়, ক্রেন ট্র্যাকে বর্তমানে ক্রেনের বিভিন্ন স্ট্রাকচার এবং মেকানিজম স্থাপনের কাজ এগিয়ে চলছে। দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং-এর অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের নিচে পোলার ক্রেনটি বসানো হচ্ছে। ক্রেনটির উত্তোলন ক্ষমতা ৩৬০ টন এবং এর মাধ্যমে রিঅ্যাক্টর ভেসেল, বাষ্প জেনারেটরসহ সকল ভারী যন্ত্রপাতি বসানো হবে। বিদ্যুৎ প্রকল্প  চালু হবার পর এই ক্রেনটি বিভিন্ন মেরামত কাজ এবং জ্বালানি পরিবহনে ব্যবহার করা হবে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি