‘দ্রুত প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়াতে হবে’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:৪৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে তদারকি বাড়াতে হবে। অটোমেশন ও পেপারলেস অফিস করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কার্যক্রম ‘বিজনেস মডেল’ অনুসারে করতে পারলে দ্রুত সাফল্য পাওয়া যাবে।

রবিবার (২৩ জানুয়ারি) পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন তিনি।

পদ্মা অয়েল কোম্পানির ‘কনস্ট্রাকশন অব-১২ (জি+১১) স্টোরিড মডার্ন রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল অফিস বিল্ডিং উইথ ২ বেজমেন্ট অব পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড অ্যাট ৬ পরিবাগ, ঢাকা-১০০০’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণের লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই অনুষ্ঠানটি হয়।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব  মাহবুব হোসেন, বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মাসুদুর রহমান সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ঠিক রেখে এবং প্রতিবেশীদের বিরক্ত না করে দৃষ্টিনন্দন এই ভবনটি করা উচিত। নির্মাণ কোড যেন যথাযথভাবে মানা হয়। প্রতিমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিদ্যমান সম্পদ নিরূপণের জন্য ফিন্যান্সিয়াল কনসালটেন্ট নিয়োগ করা প্রয়োজন। সম্পদ জানা থাকলে প্রতিষ্ঠানের ওপর আস্থা বাড়ে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের