আজ থেকে দিনে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ মার্চ ২০২২, ১৪:১০ আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪:১৮

বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে দেশের সকল সিএনজি স্টেশন আরও এক ঘণ্টা বেশি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা সারাদেশে সকল সিএনজি স্টেশন বন্ধ থাকবে। মঙ্গলবার (১ মার্চ) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গ্যাস রেশনিং এর কথা বলে গত বছরের সেপ্টেম্বর মাসে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, আমাদের সেই সময় বলা হয়েছিল গ্যাসের সরবরাহ বাড়লে বন্ধের এই সিদ্ধান্ত তুলে নেওয়া হবে। এখন তো আরও এক ঘণ্টা বাড়ালো। তার অর্থ দাঁড়ায়— গ্যাসের সংকটের সমাধান তো হয়নি, বরং আরও বেড়েছে।

এদিকে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ারে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারাদেশে সিএনজি স্টেশনগুলোকে উল্লিখিত সময়সূচি অনুযায়ী বন্ধ রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। 

এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে। সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশন-এর বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

জনসাধারণের ‘সাময়িক এ অসুবিধার জন্য’ দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা। 

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বশেষ খবর
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
ছোট রান্নাঘরে স্টোরেজ বাড়ানোর উপায়
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
জাতিসংঘে কিছু মুসলিম দেশ ট্রাম্পকে সমর্থন জানালো কেন
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
নিজের স্কলারশিপ খালেদা জিয়াকে উৎসর্গ করলেন ছাত্রদল নেতা আউয়াল
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
বিদেশি কর্মীদের জন্য সুখবর, ট্রাম্পের ১ লাখ ডলারের ফি ফের ঠেকালো আদালত
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী