‘অবৈধ গ্যাস সংযোগ কাটা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২২, ১১:২৬আপডেট : ২৩ মার্চ ২০২২, ১১:২৬

তিতাস গ্যস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেছেন, ‘তিতাসের অধীন এলাকা অনেক বড়। এত বড় এলাকায় গ্যাসের পাইপলাইন পাহারা দেওয়াটা কঠিন। একদিকে আমরা অবৈধ লাইন কেটে আসি, আরেকদিকে আবার লাগিয়ে দেওয়া হয়। এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে। এ জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি।’

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে তিতাস গ্যস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রস্তাবিত গ্যাসের দামের ওপর গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন।

এ সময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ‘হাজার হাজার-লাখ লাখ অবৈধ লাইন। এই লাইন পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব কিনা। একদিকে চুরি হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্যাসের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। এ জন্য এই অবৈধ সংযোগের বিষয়ে সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘কেউ কেউ বলে তিতাসের সবাই খারাপ। আসলে সব খারাপ না। হয়তো ১০ ভাগ খারাপ। আর সব তো ভালো। সবাই সহযোগিতা করলে কোনোকিছু অসম্ভব নয়।’

হারুনুর রশীদ আরও জানান, গত ডিসেম্বর মাসে ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইভাবে জানুয়ারিতে ১৮ হাজার, ফেব্রুয়ারিতে ৩৩ হাজার এবং মার্চে ২৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

চুরি ঠেকাতে আমরা প্রিপেইড মিটার স্থাপনের কাজও করে যাচ্ছি। এদিকে বকেয়া গ্যাসের বিল পড়ে আছে, মামলার কারণে আটকে আছে আরও টাকা।

 

/আইএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী