গ্যাস বিক্রির ১৩০০ কোটি টাকা পাচ্ছে না তিতাস

সঞ্চিতা সীতু
১৪ এপ্রিল ২০২২, ০০:০৫ আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৬:৫৩

বিভিন্ন মামলাজনিত কারণে বকেয়া ১৩১৬ কোটি টাকা আদায় করতে পারছে না তিতাস। এর মধ্যে দুটি বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের কাছেই পাবে ৭৭২ কোটি টাকা। এ টাকা আদায় করতে গিয়ে উল্টো মামলায় জড়িয়ে গেছে এই সরকারি প্রতিষ্ঠান। 

বিষয়টিকে ‘কিছুটা হাস্যকর’ বলছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কমিশন বলছে, এই দুই বেসরকারি কোম্পানির দাবিই অযৌক্তিক।

কমিশনের মতে, কেউ যদি গ্রিড থেকে গ্যাস নিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সে নিজেই বিপণন করে তবে তাকে অবশ্যই বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্র শ্রেণিতে যে দর আছে সেটাই পরিশোধ করতে হবে। কিন্তু ওই দুই কোম্পানি সাধারণ বিদ্যুৎকেন্দ্রে যে দরে গ্যাস ব্যবহার করা হয় সে দামেই পরিশোধের দাবি করে আসছে।

‘এনার্জি রেগুলেটরি কমিশনেও তারা এ বিষয়ে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিল। কিন্তু কমিশন তাদের দাবির পক্ষে সায় না দেওয়ায় এখন উচ্চ আদালতে গেছে।’

জ্বালানি বিভাগ সূত্র জানায়, এভারেস্ট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ারের কাছে ৭৭২ কোটি টাকার বকেয়া জমেছে। যা আদায় করতে পারছে না বিতরণ কোম্পানিটি।

তিতাস জানায়, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত এ টাকা জমেছে। এর মধ্যে এভারেস্ট পাওয়ার কোম্পানির কাছে বকেয়া ৪১০ কোটি টাকা। ইউনাইটেডের কাছে বকেয়া ৩৬২ কোটি টাকা।

সম্প্রতি সরকারি কোম্পানির বকেয়া আদায় সংক্রান্ত এক বৈঠকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বিষয়টি সামনে আনেন।

তিনি বলেন, বণিজ্যিক হলেও ওই দুটি কেন্দ্র সাধারণ বিদ্যুৎকেন্দ্রের সমান দর পরিশোধ করতে চাচ্ছে।

বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৪ টাকা ৪৫ পয়সা। কিন্তু বাণিজ্যিক শ্রেণিতে (ক্যাপটিভ পাওয়ার) কেউ উৎপাদন করলে তাকে প্রতি ঘনমিটার গ্যাসে ১৩ দশমিক ৮৫ টাকা করে পরিশোধ করতে হয়।

জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মাহবুব হোসেন বৈঠকে বলেন, দ্রুত মামলা নিষ্পত্তি করে বকেয়া আদায়ের উদ্যোগ নিতে হবে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, কেউ বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রের জন্য গ্যাস নিলে তাকে সাধারণ দামে গ্যাস দেওয়া ঠিক নয়। এই সুবিধা একজনকে দিলে বাকিরাও চাইবে। সেক্ষেত্রে সরকারের হাজার কোটি টাকা লোকসান হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎকেন্দ্রে কম দামে গ্যাস দেওয়ার একটি উদ্দেশ্য আছে। সরকার এর মধ্য দিয়ে শিল্পায়ন, কর্মসংস্থান বাড়াতে চায়। কিন্তু কেউ সেই দামে গ্যাস নিয়েতো ব্যবসা করতে পারে না।

/এফএ/
সম্পর্কিত
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
সৌরবিদ্যুৎ ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনা হবে: প্রতিমন্ত্রী
জাহাজের প্রিমিয়াম দ্বিগুণ, এলপিজি সরবরাহে টান
সর্বশেষ খবর
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
গোলকিপারের ভুলের মাশুল দিলো নরওয়ে, রোনালদো ছাড়াই পর্তুগালের জয়
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
বিকেএসপিতে চীনা ভাষা শিক্ষা সেন্টারের উদ্বোধন
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত