কৈলাশটিলার পরিত্যক্ত কূপ থেকে গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২২, ২১:২৫আপডেট : ০৭ মে ২০২২, ২১:৫৫

সিলেটের কৈলাশটিলার ৭ নম্বর কূপ থেকে ১৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা শুরু হয়েছে।

শনিবার (৭ মে) রাত ৮টা ৪৫ মিনিট হতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড-এর কৈলাশটিলার এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। বাপেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বাপেক্স জানায়, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া যায়। ২৪ এপ্রিল থেকে ওই কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে কৈলাশটিলার ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এতদিন ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো। এখন তাতে আরও ১৯ মিলিয়ন ঘনফুট যোগ হলো।

কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়া যায় ১৯৬২ সালে। এখান থেকে প্রথমবার ১৯৮৩ সালে গ্যাস উৎপাদন শুরু হয়।

প্রসঙ্গত, কৈলাশটিলা ফিল্ডের লোয়ার গ্যাস স্যান্ড জোনের অবশিষ্ট উত্তোলনযোগ্য গ্যাস মজুদ ৭৫৮ বিলিয়ন ঘনফুট।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী