সিলেট-সুনামগঞ্জে বেশিরভাগ মানুষ এখনও বিদ্যুৎহীন

সঞ্চিতা সীতু
১৮ জুন ২০২২, ১৯:২৬আপডেট : ১৮ জুন ২০২২, ১৯:২৬

বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া সুনামগঞ্জ এবং সিলেটে পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষতির পরিমাণ অপরিসীম। দুই জেলার বেশিরভাগ মানুষ বিদ্যুৎ সরবরাহের বাইরে রয়েছে। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিমানবন্দর, এমনকি রেললাইনের উপরেও এখন বন্যার পানি।

এদিকে আবহাওয়া অধিদফতর ভারী বৃষ্টি আরও একদিন থাকার পূর্বাভাস দেওয়ায় সিলেট শহরের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে বলে শঙ্কা সংশ্লিষ্ট সবার।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রধান কার্যালয় থেকে বলা হয়েছে, আমরা স্থানীয় বিদ্যুৎকর্মীদের সঙ্গে যোগাযোগও করতে পারছি না। লাইন এই দৃশ্যমান হচ্ছে আবার কিছুক্ষণ পর ভেসে যাচ্ছে। চার্জ করতে না পারায় অনেকের ফোন বন্ধ হয়ে গেছে।

আরইবির সদস্য আমজাদ হোসেন বলেন, সিলেট সদর এবং দক্ষিণ সুরমা এলাকার বন্যা পরিস্থিতির অবনতি সবচাইতে বেশি। সুনামগঞ্জ এবং তামাবিলের পানি কিছুটা নেমে যেতে শুরু করেছে।

আরইবি জানায়, সুনামগঞ্জ এবং ছাতক গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চালু আছে। তবে এখানের মাত্র ৫ থেকে ৬ হাজার মানুষ বিদ্যুৎ পাচ্ছে। এখনও সুনামগঞ্জের সাড়ে তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এদিকে সিলেট-১ (সিলেট শহর) সমিতির সাড়ে তিন লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন। সিলেট-২ পল্লী বিদ্যুৎ সমিতি কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করতো। সেখানেও এখন পানি ওঠে যাওয়ায় কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। তবে ছাতক থেকে কিছু বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে অল্প গ্রাহক বিদ্যুৎ পেলেও কোম্পানিগঞ্জের কোথাও বিদ্যুৎ নেই। তারা সবাই অন্ধকারেই আছেন। এখনও এই পল্লী বিদ্যুৎ সমিতির ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানের মোট গ্রাহকের সংখ্যা প্রায় আড়াই লাখ।

/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি