রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ব্রিজক্রেন স্থাপনের কাজ শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ব্রিজক্রেন স্থাপনের কাজ শেষ হয়েছে। ইউনিটটির টার্বাইন কম্পার্টমেন্টে স্থাপিত হয়েছে এই ব্রিজটি। প্রকল্পের নির্মাণ, ইনস্টলেশন, চালু অবস্থায় পুনর্নির্মাণ, মেরামত, এবং আপগ্রেডসহ বিভিন্ন কাজে ক্রেনগুলো ব্যবহৃত হবে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী সংস্থা রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ৫০ টন এবং ১৮০ টন উত্তোলন ক্ষমতাসম্পন্ন ক্রেন দুটি স্থাপন করে রোসাটম প্রকৌশল বিভাগের বিশেষ শাখা ভিডিএমইউ। অন্যান্য যন্ত্রপাতিসহ ক্রেন দুটির ওজন যথাক্রমে ১৩০ টন এবং ২৮০ টন। নকশা অনুযায়ী সবচেয়ে ভারী যন্ত্রপাতি স্থাপনে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন লিবার ১১৩৫০ ক্রেন যার উত্তোলন ক্ষমতা ১,৩৫০টন ।

রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর এটমস্ট্রয় এক্সপোর্ট (এএসই) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, ব্রিজক্রেন স্থাপন প্রযুক্তিগতভাবে একটি জটিল প্রক্রিয়া যাতে শতাধিক অপারেশন্স সম্পন্ন করতে হয়। এটি সফলভাবে স্থাপিত হবার ফলে আমরা পরবর্তী ধাপে টার্বাইন কম্পার্টমেন্টের যন্ত্রপাতি স্থাপন করতে সক্ষম হবো।

রূপপুর প্রকল্পে তৃতীয় প্রজন্মের দুটি রুশ ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপিত হবে যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল কন্ট্রাক্টর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি