এক বছরের মধ্যে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন প্রকল্পের বড় অর্জন

সাদ্দিফ অভি
১৯ অক্টোবর ২০২২, ০০:১০ আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০০:১০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের (রিঅ্যাকটর প্রেসার ভেসেল) কাজ শুরু হচ্ছে আজ বুধবার। প্রকল্পের কর্মকর্তারা জানান, প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হওয়ার এক বছরের মাথায় দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন শুরু হচ্ছে। যা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য একটি বড় অর্জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সর্ববৃহৎ এ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সান্ডার লেখসেভ উপস্থিত থাকবেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন উপলক্ষে সাজ সাজ রব প্রকল্প এলাকায়

ইয়াফেস ওসমান বলেন, এটা পঞ্চম ইভেন্ট যেখানে প্রধানমন্ত্রী যুক্ত হবেন। এই প্রকল্পের আরও তিন থেকে চারটা এমন ইভেন্টে যুক্ত হবেন তিনি। এটা থেকে বোঝা যায় এটা কত গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের দেশের জন্য।

এদিকে উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় সাজ সাজ রব। ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে এলাকাটি। প্রকল্প এলাকায় গত কয়েকদির ধরেই সাজসজ্জার কাজ চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত বড় বড় ব্যানার প্রকল্প এলাকায় স্থাপন করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় বিভিন্ন ব্যানার শোভা পাচ্ছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বলেন, ২০২১ সালের ১০ অক্টোবর প্রকল্পের প্রথম ইউনিটের চুল্লি পাত্র স্থাপনের কাজের উদ্বোধন হয়। ইতোমধ্যে প্রথম ইউনিটের কাজের ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে। প্রথম ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হওয়ার এক বছরের মধ্যেই দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে।

নির্ধারিত সময়ে কাজ শুরু করায় প্রকল্পের নির্ধারিত সময়ের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে বলে আশা করেন তিনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন উপলক্ষে সাজ সাজ রব প্রকল্প এলাকায়

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন উপলক্ষে সাজ সাজ রব প্রকল্প এলাকায়

/এফএস/
সম্পর্কিত
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
পবিত্র মদিনায় মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে ড্রোন হামলা
সর্বশেষ খবর
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
শিশুর গলায় মাছের কাঁটা আটকে গেলে কী করবেন
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোমান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে