রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৮:২৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবনের বহিঃকন্টেইনমেন্টে ডোম স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এটির একটি অংশ স্থাপনের কাজও সম্পন্নও হয়েছে।

২০০ টন ওজন এবং ৪৬.৩০ মিটার ব্যাসের এই ভারী ও বিশালাকার কাঠামোটি ৪৮.৮০ মিটার উচ্চতায় স্থাপনে সময় লেগেছে ৫ ঘণ্টারও বেশি। পরবর্তীতে ডোমের অন্যান্য অংশ এবং কংক্রিট ঢালাইয়ের কাজ করা হবে।

বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর ডোম স্থাপনের কাজ শুরু হয়।

এ বিষয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি জানান, নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ এই বহিঃকন্টেইনমেন্ট। রেইনফোর্সড কংক্রিটের এই কাঠামোটি রিঅ্যাক্টরকে বিভিন্ন বাহ্যিক প্রতিকূলতা যেমন, ভূমিকম্প, সুনামি বা হ্যারিকেন থেকে সুরক্ষা দেবে।

রূপপুর  পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ শুরু

রোসাটম জানায়, রুশ নকশায় নির্মিত ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টরভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট হলো ডাবল কন্টেইনমেন্ট। বহিঃকন্টেইনমেন্ট ছাড়াও রিঅ্যাক্টর বিল্ডিং সুরক্ষায় রয়েছে অত্যন্ত মজবুত আরেকটি অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট। উল্লেখ্য, প্রথম ইউনিটে অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট স্থাপনের কাজ ২০২১ সালে সম্পন্ন হয়েছে। রোসাটম প্রকৌশল শাখার অধীনস্থ প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে।

রূপপুর প্রকল্পের দুটি ইউনিটে স্থাপিত হবে তৃতীয়  প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ রিঅ্যাক্টর। এই রিঅ্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল ঠিকাদার হিসেবে প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রাশিয়ার রোসাটম প্রকৌশল শাখা।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী