গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবে সরকারও, প্রস্তাব মন্ত্রিসভায়

সঞ্চিতা সীতু
২৮ নভেম্বর ২০২২, ১৫:২৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩০

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসির পাশাপাশি গ্যাস-বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারবে সরকার। এজন্য বিইআরসি আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠিয়েছে জ্বালানি বিভাগ।  

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভার নিয়মিত সভায় বিষয়টি উত্থাপনের করা হতে পারে বলে জানা গেছে। 

মন্ত্রিসভার উপস্থাপনের জন্য যে জ্বালানি সচিব মো. মাহবুব হোসেন যে সারসংক্ষেপ পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট বর্তমান বাস্তবতার নিরিখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্য সমন্বয় করা প্রয়োজন। অর্থনীতির গতিকে চলমান রাখার সঙ্গে নিয়মিত ও দ্রুততম সময়ে মূল্য সমন্বয়ের লক্ষ্যে বিইআরসির পাশাপাশি সরকারেরও ক্ষমতা সংরক্ষণের জন্য আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪-এর উপ-ধারা (৩) সংশোধন এবং ধারা এক সন্নিবেশিত করার প্রস্তাব করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বিইআরসির কোনও কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, মন্ত্রিসভা এই বিষয়ে সায় দিলে বিদ্যুৎ ও জ্বালানি দাম নির্ধারণের ক্ষেত্রে বিইআরসির পাশাপাশি সরকারও দাম নির্ধারণ করতে পারবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি অনুমোদন করেছেন। 

বিইআরসি আইনের মূল্য সংক্রান্ত অধ্যায়ের ধারা ৩৪ মোতাবেক সরকারের সঙ্গে আলোচনাক্রমে প্রণীত নীতিমালা ও পদ্ধতি অনুসরণে পাইকারি ও খুচরা বিদ্যুৎ উৎপাদন, এনার্জি সঞ্চালন, মজুতকরণ, বিপণন, সরবরাহ, বিতরণ, ভোক্তা পর্যায়ের মূল্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারণ করে থাকে। 

এ ছাড়া এ আইনে আরও উল্লেখ রয়েছে, কমিশন লাইসেন্সি এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণকে শুনানি দেওয়ার পর মূল্য নির্ধারণ করবে (উপ-ধারা (৪)। ইতোমধ্যে প্রাকৃতিক গ্যাস সঞ্চালন ও বিতরণ ট্যারিফ এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ (খুচরা) ট্যারিফ সংক্রান্ত প্রবিধানমালা জারি হলেও পেট্রোলিয়ামজাত তথ্যাদির ট্যারিফ সংক্রান্ত কোনও প্রবিধানমালা জারি হয়নি। ফলে সরকার কর্তৃক প্রয়োজনের নিরিখে পেট্রোলিয়ামজাত দ্রব্যের ট্যারিফ মূল্য সমর্থন করা হয়ে থাকে। বর্ণিত প্রক্রিয়ায় মূল্য নির্ধারণে ন্যূনতম ৩ মাস সময় প্রয়োজন হয়।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পরিকল্পনাহীনতা থেকেই সংকট, এই অন্ধকার সরকারের তৈরি: নাহিদ ইসলাম
জরুরি এলএনজি আমদানিসহ ৪ প্রস্তাবের নীতিগত অনুমোদন
বিপিসির চেয়ারম্যানের দায়িত্বে অতিরিক্ত সচিব মনজুর আলম
সর্বশেষ খবর
চায়ের দাওয়াত পেলে বাসায় পৌঁছে যাবেন ববি হাজ্জাজ!
চায়ের দাওয়াত পেলে বাসায় পৌঁছে যাবেন ববি হাজ্জাজ!
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়েও বাঁচানো গেলো না সাইমনকে
উগ্রবাদ কি আবার মাথাচাড়া দিচ্ছে?
উগ্রবাদ কি আবার মাথাচাড়া দিচ্ছে?
কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক
কোকোর উদ্যোগের ওপর দাঁড়িয়েই আজকের ক্রিকেট: আমিনুল হক
সর্বাধিক পঠিত
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
সাভারে বাড়ি ঘিরে অভিযান, আটক আরিফ সম্পর্কে যা জানা গেলো
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
মির্জা ফখরুলকে বক্তব্য প্রত্যাহার করতে বললেন জামায়াতের ১১ এমপি
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
গভীর রাতে সরকারি ভবনে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?
পূর্ণ সূর্যগ্রহণ আজ, কখন কোথায় দেখা যাবে?