‘ঘোড়াশাল পাওয়ার স্টেশন হবে বিদ্যুতায়নের আধুনিক হাব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২১:২৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘোড়াশাল পাওয়ার স্টেশন হবে বিদ্যুতায়নের আধুনিক হাব। এ হাব নরসিংদি-টঙ্গিসহ আশেপাশের এলাকায় মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহযোগিতা করবে। সাবস্টেশন ও জিআইএস সুইচিং স্টেশন বিদ্যুতের মান সমন্বিত রেখে দূরদূরান্তে ছড়িয়ে দেবে। 

সোমবার (৫ ডিসেম্বর) ঘোড়াশাল পাওয়ার স্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ঘোড়াশাল বাংলাদেশের বিদ্যুতায়নের প্রথম দিককার হাব। বঙ্গবন্ধুর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে প্রথম ইউনিট কনিশনিং হয়েছিল। দ্বিতীয় ইউনিট ১৯৭৬ সালে কমিশনিং হলেও বঙ্গবন্ধুর পরিকল্পনা ও প্রচেষ্টাতেই সব কাজ সম্পন্ন হয়েছিল। এ পাওয়ার হাবের আধুনিকায়নের কাজ চলছে। এখান থেকে ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি জানান, ঘোড়াশাল পাওয়ার স্টেশনের প্রথম ও দ্বিতীয় ইউনিট ইতোমধ্যে বন্ধ (Retired) হয়েছে। তৃতীয় ও চতুর্থ ইউনিট রি-পাওয়ারিং করা হয়েছে। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ইউনিট সচল রয়েছে। সঞ্চালন লাইনের আধুনিকায়নের জন্য পিজিসিবি কাজ করছে।

পরিদর্শনকালে অন্যান্যের মাঝে পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী