পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ মে ২০২৫, ০৮:৪৯আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:৪৯

নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামে গণেশ পূজার অনুষ্ঠানে হামলার ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১২ মে) রাতে চনু দাশ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। এর আগে রবিবার দিবাগত মধ্যরাতে নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- পৌর এলাকার আনমনু গ্রামের কামাল আহমদের ছেলে মাহমুদুর রহমান (২০) ও কলেজপাড়া এলাকার বিল্লাল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৯)।

আহতদের মধ্যে রয়েছেন- শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়নগর গ্রামে গত প্রায় একযুগ ধরে গণেশ পূজার আয়োজন করে আসছে ‘জয়নগর আপ্যায়ন সংঘ’। এ বছরও পূজার অংশ হিসেবে স্থানীয় চনু দাশের বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান ও নাচ চলাকালে পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন তরুণ সেখানে উপস্থিত হয়ে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে আচরণগত বিষয়ে আয়োজকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালে ওই তরুণদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বলা হয়।

কিছুক্ষণ পর মাহমুদুর, তানভীরসহ ১৫-২০ জন দেশীয় অস্ত্রসহ মণ্ডপে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন পূজা আয়োজকদের তিন সদস্য। এ ছাড়াও মণ্ডপের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সোমবার (১২ মে) চনু দাশ বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম