মার্চের মাঝামাঝি থেকে আদানীর বিদ্যুৎ পাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন আদানীর বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে আগামী মার্চ মাস থেকে। বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ভারত হতে ডেডিকেটেড সঞ্চালনলাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামাঝি সময় হতে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আদানী পাওয়ার লিমিটেড, ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন ১৬০০ (৮০০ মেগাওয়াট করে ২ ইউনিট) মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় অন্যান্যদের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। মার্চের মাঝামাঝি থেকে আদানীর বিদ্যুৎ পাবে বাংলাদেশ

প্রতিমন্ত্রী বলেন, প্রথম ইউনিট হতে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদাপূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।

২০১৭ সালের ৫ নভেম্বর বিদ্যুৎ বিভাগ ও আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া’র মধ্যে সই করা চুক্তির আওতায় আদানী পাওয়ার লিমিটেড, ইন্ডিয়া কর্তৃক ভারতের ঝাড়খণ্ডে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। ডেডিকেটেড সঞ্চালনলাইন নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় দুইটি সাব-স্টেশন ও অন্যান্য সঞ্চালন কাজ পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) নির্মাণ করেছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ফার্নেস অয়েলের দাম বাড়লো
সর্বশেষ খবর
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত