মেট্রোরেল ও হাইটেক পার্কের জন্য কম দামে বিদ্যুৎ চায় কোম্পানিগুলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১২:০৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৩৩

কোনও ধরনের লাভ ছাড়া কম দামে মেট্রোরেলের জন্য বিদ্যুৎ দেওয়ার দাবি জানাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। একইসঙ্গে হাইটেক পার্কের জন্যও একইভাবে বিদ্যুতের দাম ধরার প্রস্তাব দিতে চায় সংশ্লিষ্ট সংস্থা। ১০৯টি হাইটেক পার্কের জন্য আলাদা ক্যাটাগরিতে বিদ্যুৎ চাওয়া হচ্ছে। আজ বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে তারা বিদ্যুৎ বিতরণ কোম্পানির কাছে এই প্রস্তাব দিতে যাচ্ছে। বিইআরসি একটি সূত্র এই খবর নিশ্চিত হয়েছে।

আজ রবিবার (৮ জানুয়ারি) বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানি শুরু হয়েছে। শুনানিতে বিইআরসির কারিগরি কমিটি প্রতি কিলোওয়াট বিদ্যুতের খুচরা মূল্য ১ টাকা ১০ পয়সা বৃদ্ধির সুপারিশ করেছে। সেই হিসেবে খুচরা বিদ্যুতের মূল্য গড়ে ৭ দশমিক ১৩ পয়সা থেকে বেড়ে ৮ দশমিক ২৩ পয়সা করার সুপারিশ করেছে। এতে গড়ে বৃদ্ধি পেতে পারে ১৫ দশমিক ৪৩ ভাগ।

শুনানিতে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য আবু ফারুক, সদস্য মকবুল ই ইলাহীসহ সদস্য, সঞ্চালন ও বিতরণ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত আছেন।

চেয়ারম্যান আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে জানান, মেট্রোরেল ছাড়াও হাইটেক পার্কের বিদ্যুতের দাম পাইকারি হারে অথবা লাভ ছাড়া দাম ধরার প্রস্তাব দেবে বিতরণ কোম্পানির কাছে।

আজ শুনানিতে পিজিসিবি, বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবের পর তারা এই প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা যায়।

জানা যায়, বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে তাদের এই প্রস্তাবের বিষয়ে অবগত আছে এবং নীতিগতভাবে সম্মত হয়েছে। পাবলিক ইন্টারেস্ট চিন্তা করেই এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী