তেলের দাম নিয়মিত সমন্বয় করতে নীতিমালা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৩, ১৬:৩১ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬:৩১

জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করা হবে। এর জন্য নীতিমালা করছে সরকার। সেটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই তথ্য জানিয়েছেন। আজ সোমবার (৯ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সংশোধিত বিইআরসি আইন সরকার বিশেষ বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করবে। এর ফলে প্রয়োজনে সরকার বিদ্যুতের দাম কমাতে বা বাড়াতে পারবে। তবে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টি বিইআরসি’র ওপর নির্ভর করছে। তারা অযাচিত কিছু করবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত বছর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন ২০০৩ সংশোধন করে অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর ফলে গণশুনানি ছাড়াই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করতে পারবে সরকার। গত ১ ডিসেম্বর আইন মন্ত্রণালয় একটি গেজেট জারি করে এ সংশোধনীর ঘোষণা দেয়। এরপর গত ৫ জানুয়ারি  সংসদের বৈঠকের শুরুতেই ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন-২০২৩ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
ফের বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
স্কুল-কলেজে তায়কোয়ান্দোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান চিপ হুইপের
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম