ভোলায় নতুন কূপে খনন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২২:১৮আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২২:১৮

ভোলায় নতুন একটি কূপে খনন কাজ শুরু করেছে বাপেক্স। বৃহস্পতিবার (৯ মার্চ) সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মালেরহাট সংলগ্ন এলাকায় ওই কূপে খনন কাজ শুরু হয়। দুই মাসের মধ্যেই এই কূপে গ্যাস আছে কিনা নিশ্চিত হওয়া যাবে বলে জানায় বাপেক্স।

সর্বশেষ গত ২৩ জানুয়ারি ভোলায় অষ্টম কূপ হিসেবে ভোলা নর্থ-২ এর খনন কাজ শেষ করা হয়। ইলিশা-১ ভোলার নবম কূপ।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোলায় এর আগে আরও আমরা দুটি কূপ খনন করে গ্যাস পেয়েছি। তা হলো–টবগি ১ এবং ভোলা নর্থ ২। এখন নতুন করে ইলিশা-১ নামে অনুসন্ধান কূপের কাজ শুরু করেছি। এটাতেও গ্যাস পাওয়া যাবে বলে আশা করছি। তবে সব মিলিয়ে ফল পেতে দুই মাসের মতো লাগবে।’

তিনি আরও জানান, ইলিশা-১ কূপটি ৩ হাজার ৪০০ মিটার খননের টার্গেট রয়েছে। তবে আগেই গ্যাসের অস্তিত্ব পাওয়া যেতে পারে। এছাড়াও তিনটি স্তরে ডিএসটি (ড্রিল স্টেম স্টেট) এর পরিকল্পনা রয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম