বিদ্যুৎ ব্যবহারে নারীদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ ডিপিডিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ১৮:২৬আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১৮:৪০

বিদ্যুৎ ব্যবহারে নারীদের সচেতনতা বৃদ্ধি এবং ঢাকার বিভিন্ন এলাকায় গৃহে অবস্থানরত নারীদের সাশ্রয়ী ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)।

রবিবার (১৯ মার্চ) শ্যামলী এনওসিএস’র অধীনে থাকা নারী গ্রাহকদের সাশ্রয়ী ও নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা সৃষ্টির জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অনেক নারী গ্রাহক যোগদান করেন। নারীদের নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) নূর কামরুন নাহার এবং এনওসিএস শ্যামলীর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান গ্রাহদের পরামর্শ দেন এবং মতবিনিময় করেন। বিদ্যুৎ বিল পরিশোধে কোনও সমস্যা আছে কিনা জানতে চাইলে গ্রাহকরা নানা বিষয়ে তাদের মতামত দেন। গ্রাহকরা প্রিপেইড মিটার ও কার্ড সম্পর্কে নানা প্রশ্ন করেন এবং পরামর্শও গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘নারীরা বেশিরভাগ সময় ঘরে থাকেন। সুতরাং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তাদেরই আগে সচেতন হওয়া দরকার। মানুষের মধ্যে সচেতনতা তৈরিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আজ আমরা শ্যামলী ছাড়াও জিগাতলায় সভা করেছি। এর আগে লালবাগ, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে এ ধরনের সভার আয়োজন করা হয়েছে।’

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
ঘরেই উৎপাদন করা যাবে বিদ্যুৎ, বিক্রি করতে পারবেন সরকারের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ সেপ্টেম্বর, ২০২৬)
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতলো ব্র্যাক ব্যাংক
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
মৃত্যুর রহস্য উদঘাটনে ময়নাতদন্তের পর মাদ্রাসাছাত্রীর লাশ ফরেনসিকে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর