নারী গ্রাহকদের বিদুৎ ব্যবহারে সচেতন করতে এবার জুরাইনে সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৯:৩৮আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৩৮

ঢাকার বিভিন্ন এলাকায় গৃহে অবস্থানরত নারীদের বিদুৎ ব্যবহারে সচেতন করতে উদ্যোগ নিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। এরই অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) জুরাইন এনওসিএস-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুরাইনের বেশ কিছু নারী গ্রাহক সভায় যোগদান করেন। এতে নারী গ্রাহকদের নিরাপদ ও সাশ্রয়ী বিদুৎ ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স) নূর কামরুন নাহার এবং  এনওসিএস জুরাইনের নির্বাহী প্রকৌশলী আহমেদ শফিক গ্রাহকদের পরামর্শ দেন ও মতবিনিময় করেন। এ সময় বিদুৎ বিল পরিশোধে কোনও সমস্যা আছে কিনা জানানোর জন্য বলা হলে গ্রাহকরা মত প্রদান করেন। কুতুবখালী এলাকার বেশ কয়েকজন নারী গ্রাহক তাদের মিটারের বিল এবং যথাসময়ে বিল প্রাপ্তি নিয়ে কথা বলেন।

এ সময় গ্রাহকরা তাদের কিছু সমস্যার প্রতিও নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আর্কষণ করেন। গ্রাহকরা মিটার, বিল ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে নানা প্রশ্ন করেন এবং পরামর্শ গ্রহণ করেন। তারা ডিপিডিসির সেবা নিয়ে সন্তষ্টি প্রকাশ করেন এবং এই আলোচনা সভার মাধ্যমে বেশ উপকৃত হয়েছেন বলে জানান।

প্রসঙ্গত, এর আগে ঢাকার শ্যামলী, জিগাতলা, লালবাগ, কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকার নারী গ্রাহকদের নিয়ে সভা করেছে ডিপিডিসি। 

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী