বিদ্যুতের দাম নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

বাংলা ট্রিবিউনি রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৩:১৯আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫:০৭

ইউক্রেন যুদ্ধের অবসান না হলে বিদ্যুতের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বীর বিক্রম। বৃহস্পতিবার (৩০ মার্চ) ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) একটি প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুতের দাম নির্ভর করে জ্বালানির ওপর। আমরা দেশে খুব অল্প পরিমাণ জ্বালানি উৎপাদন করি। আমরা জ্বালানির জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। দামটা স্থিতিশীল না হলে ভবিষ্যতে এটি কী হবে না হবে বলা কঠিন। আমি মনে করি যুদ্ধ বন্ধ না হলে দাম কমানো সম্ভব না। দাম একবারে বেশি পরিমাণে বাড়লে মানুষের সমস্যা হতে পারে। তাই অল্প অল্প করে বাড়ানো হয়েছে।

তিনি বলেন, কিছু দিন আগে ডলারের বাজার কিছু্টা ভারসাম্যহীন হয়ে পড়েছিল। বাংলাদেশ এখন ডলার সংকট কাটিয়ে উঠছে। জ্বালানি আমদানিতে এখন আর তেমন সমস্যা হচ্ছে না।

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে তৌফিক ই ইলাহী বলেন, কনকো ফিলিপস চলে গেলো দামের ইস্যু তুলে। আমরা পসকো দাইয়ুকে ডেকে এনেছি। এখন এক্সন মবিল আগ্রহ দেখাচ্ছে। আমার মনে হয় ওরা কৌশলগত কারণে আসতে চায়। এ বছরের মধ্যে কিছু একটা হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত কয়লা উত্তোলনের কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুলতে হবে। কয়লার ওপরে পানির স্তর রয়েছে। এই পানির স্তর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এরসঙ্গে কয়লা উত্তোলনের জন্য প্রচুর জমি দরকার হয়। খনি এলাকার মাটি উর্বর উল্লেখ করে তিনি বলেন, সরকার বিষয়গুলো বিবেচনা করছে।

তবে সাম্প্রতিক সময়ে সরকার কয়লানীতি চূড়ান্ত করার আদেশ দিয়েছে। জ্বালানি বিভাগ ইতোমধ্যে বেশ কয়েক দফা বৈঠক করে খসড়া চূড়ান্ত করেছে বলে জ্বালানি বিভাগের একটি বৈঠকের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, আমরা ভাগ্যবান অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। সাউথ আফ্রিকা, ব্রিটেনে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হয়েছে। আমরা তাদের তুলনায় ভালো আছি।

এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ((ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী প্রমুখ।

অনুষ্ঠানে জ্বালানি সাংবাদিকদের সংগঠন এফইআরবির প্রকাশনা ‘এমপাওয়ারিং বাংলাদেশ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গ্যাসের চাপ কমে যাওয়ার কারণ জানালেন জ্বালানিমন্ত্রী 
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মন্ত্রণালয়
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা