জ্বালানি খাতের সব কোম্পানিতে কর্মকর্তা নিয়োগের ক্ষমতা চায় পেট্রোবাংলা

সঞ্চিতা সীতু
২৫ এপ্রিল ২০২৩, ১৬:০০ আপডেট : ০১ মে ২০২৩, ২০:৪৪

কেন্দ্রীয়ভাবে জ্বালানি খাতের সব কোম্পানিতে কর্মকর্তা নিয়োগ দিতে চায় পেট্রোবাংলা। ইতোমধ্যে পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানির বোর্ড এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে।

এখন রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো নিজেরাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কর্মী নিয়োগ করে থাকে। কোনও কোনও প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নিয়োগ পরীক্ষার একটি অংশ সম্পাদন করে থাকে। এরপর মৌখিক পরীক্ষাগুলো কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয়।

কিন্তু সম্প্রতি পেট্রোবাংলা থেকে কেন্দ্রীয়ভাবে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ করা হয়। বিষয়টি জ্বালানি বিভাগের সমন্বয় সভায় আলোচনাও করা হয়েছে।

ওই সভায় পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, কেন্দ্রীয়ভাবে পেট্রোবাংলার মাধ্যমে কর্মকর্তা নিয়োগের বিষয়টি ইতোমধ্যে পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানিগুলোর বোর্ডে অনুমোদন করা হয়েছে। এখন জ্বালানি বিভাগের সম্মতি পেলেই কার্যক্রম শুরু করা হবে।

জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, পেট্রোবাংলার কোনও কোনও কোম্পানিতে দীর্ঘ সময় ধরে কর্মী নিয়োগ হয় না। আবার পদোন্নতি হওয়ার বিষয়েও জটিলতা রয়েছে। কোনও কোনও কোম্পানির কর্মীরা নিজেরাই মামলা করে পদোন্নতিসহ কর্মী নিয়োগ আটকে রেখেছেন।

সম্প্রতি পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিতে (বাপেক্স) এ ধরনের কিছু ঘটনা রয়েছে। তিনি চেষ্টা করছেন সমস্যাগুলো সমাধান করতে। ইতোমধ্যে বেশ কিছু সমস্যা সমাধান করে কর্মীদের পদোন্নতি দেওয়া হয়েছে। জনেন্দ্রনাথ সরকার জ্বালানি বিভাগকেও পেট্রোবাংলার অধীনস্থ কোম্পানিগুলোর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

সারা দেশে গ্যাস অনুসন্ধান, উত্তোলন, সঞ্চালন, বিতরণের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সবকটি পেট্রোবাংলার অধীনে। রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর বেশিরভাগের শতভাগ শেয়ার সরকারের। তবে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির আংশিক শেয়ার অবমুক্ত করা হয়েছে।

গ্যাস বিতরণ কোম্পানির মতো সরকারের বিদ্যুৎ খাতেও কোম্পানি রয়েছে। এসব কোম্পানির চাকরিতেও আকর্ষণীয় সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।

তবে কেন্দ্রীয়ভাবে কর্মী নিয়োগ দেওয়ার সমালোচনা করেছেন কেউ কেউ। তিতাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনও কোম্পানিতে যদি সমস্যা থেকে থাকে তার সমাধান ওই কোম্পানির হাতেই ছেড়ে দেওয়া উচিত। অথবা তাদের বিষয়টি সমাধান করে দেওয়া উচিত। কিন্তু এভাবে কর্মী নিয়োগ দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া উচিত না। তাহলে ওই কোম্পানি কোনও দিন স্বাবলম্বী হতে পারবে না। তিনি বলেন, জ্বালানি বিভাগের কোম্পানিগুলো সাবলম্বী হতে না পারার প্রধান কারণ তাদের ওপর বেশি বেশি হস্তক্ষেপ করা।

অন্যদিকে কোম্পানি আইন অনুযায়ী নিয়োগ দেওয়ার অধিকার কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে থাকে। কিন্তু পেট্রোবাংলার ইচ্ছায় সেখানেও পরিবর্তন আনতে হবে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
জ্বালানি ও বাণিজ্যে সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ-আলজেরিয়া
সর্বশেষ খবর
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মাঠে নিয়ে মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান
সর্বাধিক পঠিত
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের