আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ

সাতক্ষীরা প্রতিনিধি
১২ মে ২০২৫, ২১:৫৮আপডেট : ১২ মে ২০২৫, ২২:১১

সাতক্ষীরার দেবহাটায় আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (১২ মে) দুপুরে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে গ্রেফতার করে দেবহাটা থানা পুলিশ।

গ্রেফতার ইউপি সদস্যরা হলেন- দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে করায় জনসাধারণ তাদের ওপর ক্ষুব্ধ ছিল। সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসী পৌঁছে তাদেরকে আটক করে। খবর পেয়ে পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাঁচ ইউপি সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ জনতা। বিকালেই তাদেরকে নাশকতার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তাদেরকে সন্ত্রাস দমন আইনের আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে ওসি জানান, সরকারের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী