মানবসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ২১:৫২আপডেট : ১২ মে ২০২৫, ২১:৫২

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সিভিল সার্জন সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষমতা আছে তাই দিয়ে সেবার মান যাতে আরও বাড়ানো যায় সেই দিকে জোর দিতে হবে।

সোমবার (১২ মে) বিকালে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুইদিনব্যাপী চলমান সিভিল সার্জন সম্মেলনের প্রথমদিনে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদফতরের কার্য অধিবেশনে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান থাকতে হবে।

সিভিল সার্জনদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহত অনেককে ভুলক্রমে অন্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। অনেকে দুই চোখ হারিয়েও সি ক্যাটাগরিতে। এইসব ত্রুটিগুলো আপনাদের ঠিক করতে হবে।

অধিবেশনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্য বলেন, আপনারা টিম হিসেবে কাজ করবেন। স্বাস্থ্য সেবা একটি সম্মিলিত উদ্যোগ। এছাড়া আপনাদের মাঠ পর্যায়ে ও ঊর্ধ্বতন পর্যায়ে অনলাইন মিটিং চালু করতে হবে। যাতে করে সবসময় কোথায় কী হচ্ছে সেটা জানা যায়। যাতে দ্রুত রেসপন্স করা সহজ হয়।

তিনি আরও বলেন, আমরা অনেক টাকা দিয়ে ভ্যাকসিন কিনছি। এজন্য ভ্যাকসিন ট্রান্সপোর্ট সুবিধাটাও আমাদের নিশ্চিত করতে হবে। যাতে ভ্যাকসিন নষ্ট না হয় এবং অপচয় রোধ করা যায়। এছাড়া আমাদের হাসপাতালগুলোতে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা আমরা এখনও নিশ্চিত করতে পারিনি। এ বিষয়েও আমাদের নজর দিতে হবে। আমাদের সেবা খাতের মান বাড়াতে আমাদের সেবার মান দিয়েই ফলাফলকে মাপতে হবে।

কার্য অধিবেশনে সারা বাংলাদেশের সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালকরা তাদের কার্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ এবং প্রস্তাব তুলে ধরেন।

সম্মেলনের প্রথম দিনে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাথে সিভিল সার্জনদের অধিবেশন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কার্য অধিবেশনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর পূর্বে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন ২০২৫-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

/এসও/এমএস/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী