নবায়নযোগ্য জ্বালানি হতে পারে নিরাপত্তার হাতিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ১৮:২৩ আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২০:২৯

দেশের জ্বালানি নিরাপত্তার হাতিয়ার হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে সারা বিশ্বই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। বাংলাদেশেরও উচিত নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ করে কাজ করা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাজধানীতে দিনব্যাপী এক সম্মেলনে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা এ কথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে অনুষ্ঠিত ‘বাংলাদেশের জ্বালানি সমৃদ্ধি-২০৫০’ শীর্ষক সম্মেলনে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা বাংলাদেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতে নীতিগত সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ২০০৮ সালে বাংলাদেশের জিডিপি ছিল ৯০ বিলিয়ন মার্কিন ডলার, এখন তা ৪৮৫ বিলিয়ন ডলার—প্রায় পাঁচগুণ। ওই সময়ের ‍তুলনায় এখন আমাদের বিদ্যুৎ ব্যবহারের প্রবৃদ্ধি পাঁচগুণ হয়েছে। এ জন্য সরকারকে ৮ বিলিয়ন ডলার ভর্তুকি দিতে হচ্ছে। এই আট বিলিয়ন ডলার ভর্তুকি না দিলে আবার আমাদের জিডিপির আকারও এতটা বাড়তো না।

তিনি বলেন, আমরা কেন নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন করবো তা সবার আগে বিবেচনা করতে হবে। পরিবেশ দূষণ রোধ, কর্মসংস্থান, জ্বালানি সাশ্রয় কতটা হচ্ছে বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। তিনি বলেন, আমাদের জিডিপি প্রবৃদ্ধি যদি ৭ দশমিক ২ ভাগ হয় আর আমরা যদি পরিবেশ দূষণ করি ৮ ভাগ—তাহলে আমাদের জিডিপির ঋণাত্মক প্রবৃদ্ধি হবে। আমাদের এমন উন্নয়নের কথা চিন্তা করতে হবে, যা টেকসই।

সম্মেলনে ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’র চেয়ারম্যান সংসদ সদস্য তানভির শাকিল জয় বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বের মতো আমরাও জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা নিয়ে চিন্তিত। সরকার ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে কাজ শুরু করেছে। এটিকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।

তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, এর বাইরে জাতীয় নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তা, অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং পরিবেশগত স্থায়িত্বের সঙ্গে জ্বালানি নিরাপত্তার বিষয়টি জড়িত। প্রযুক্তিগত সীমিত সামর্থ্য, সমন্বয়ের অভাব এবং গ্যাস মজুতের ঘাটতির মতো চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠা জরুরি।

এখন শতভাগ নবায়নযোগ্য জ্বালানি কার্যকর করা সম্ভব, যা একসময় অসম্ভব এবং ব্যয়বহুল বলে মনে করা হতো। তাই এখন জ্বালানি মিশ্রণ নিয়ে আলোচনা করা প্রয়োজন এবং কতটুকু জ্বালানি নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন উৎস থেকে আসা উচিত তাও আলোচনায় আসতে হবে।

অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্রকল্পে ৫-৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে। বাংলাদেশের জনগণের জীবন বাঁচাতে জলবায়ু অভিযোজনে বিনিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ চাহিদার বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি দিয়ে মেটানো হয়। এটির প্রবৃদ্ধির জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেন তিনি।

এ ছাড়াও সম্মেলনে ব্রাইট গ্রিন ফাউন্ডেশনের চেয়ারপারসন দীপল চন্দ্র বড়ুয়া, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়কারী শরীফ জামিল, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বক্তব্য রাখেন।

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
সর্বশেষ খবর
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালক ও এজেন্ট গ্রেফতার
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
যে বাড়িতে নোয়াখালীর শান্তি ফেরাতে স্বাধীনতার দিন কাটিয়েছিলেন গান্ধী
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
বিদেশি পর্যটকদের জন্যও বিনামূল্যে ইংল্যান্ডের জাতীয় জাদুঘর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?