রবিবার দুপুরে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৩, ১৮:৪২আপডেট : ২৫ জুন ২০২৩, ০০:৪২

ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় রবিবার দুপুর (২৫ জুন) থেকে আবারও চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। পটুয়াখালীর ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের’ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা। বর্তমানে কয়লা খালাসের কাজ চলছে।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, নির্ধারিত শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে। শনিবার (২৪ মে) দিনগত মধ্যরাতে চালু হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে রবিবার (২৫ জুন) দুপুর ৩টা নাগাদ কেন্দ্রটি চালু করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

জানা যায়, পায়রা বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার সময়ে কেন্দ্রটি সংরক্ষণের কাজ করে রাখা হয়েছে। কেন্দ্রটি যাতে কয়লা থাকলে আগামী দুই বছর টানা চলতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের