রাজধানীতে ১১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৩, ১৯:৫৪আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৯:৫৪

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে দুই দিনে ১১৫টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। মঙ্গল ও বুধবার (১ ও ২ আগস্ট) এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তিতাস জানায়, বুধবার অবৈধভাবে গ্যাস ব্যবহার ও বকেয়ার কারণে বিশেষ অভিযান পরিচালনা করে সংযোগ বিচ্ছিন্নকারী টিম ঢাকা মেট্রো। তারা ঢাকার বিভিন্ন এলাকায় বকেয়ার কারণে ৪৮টি আবাসিক এবং পাঁচটি বানিজ্যিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে।

এছাড়া অবৈধ গ্যাস ব্যবহারের কারণে একটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অন্যদিকে তাৎক্ষনিকভাবে বকেয়া ও জরিমানা বাবদ ৮৮. ৮১ লাখ টাকা আদায় করে তিতাস।

মঙ্গলবার ১ আগস্ট একইভাবে অবৈধ গ্যাস ব্যবহার এবং বকেয়ার কারণে সংযোগ অভিযান চালায় তিতাস। এতে ঢাকার বিভিন্ন অঞ্চলে বকেয়ার কারণে ৫৫টি আবাসিক, একটি বাণিজ্যিক, একটি শিল্প এবং একটি সিএনজি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অবৈধ গ্যাস ব্যবহারের কারণে তিনটি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। তাৎক্ষনিকভাবে আদায় করা হয় ২৪.৫৩ লাখ টাকা।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি