জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়ালো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮

জ্বালানি তেলের বিক্রিতে কমিশন বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এ কমিশন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি তেল পরিবহন ও উত্তোলন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হলো।

এখন প্রতি ১০০ টাকার অকটেন  বিক্রিতে পাম্প মালিকরা চার টাকা ২৮ পয়সা, পেট্রোল বিক্রিতে ৪ টাকা ৩৪ পয়সা, কেরোসিনে ২ টাকা, এবং ডিজেলে ২ টাকা ৮৫ পয়সা কমিশন পাবে।

এর আগে ডিজেলের ২ শতাংশ, পেট্রোলের ৩ শতাংশ এবং অকটেনের ৪ শতাংশ কমিশন ছিল।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ৩ সেপ্টেম্বর এই কমিশন বৃদ্ধির দাবিতেই তেল উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন পেট্রোল পাম্প মালিকদের একাংশ। এরপর সরকারের আশ্বাসে শেষ পর্যন্ত তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন তারা।

মালিকদের দাবি ছিল, ডিজেলের ২ ভাগ, পেট্রোলের ৩ ভাগ এবং অকটেনের ৪ ভাগ কমিশন বাড়িয়ে সাড়ে ৭ ভাগ করতে হবে। একইসঙ্গে তাদের শিল্প থেকে বাদ দিয়ে কমিশন এজেন্ট ঘোষণা করে গেজেট প্রকাশ করতে হবে। এছাড়া পুরাতন ট্যাংক লরি অবসরের সময় ২৫ বছর থেকে বাড়াতে হবে।

এরমধ্যে জ্বালানি মন্ত্রণালয় তাদের কমিশন এজেন্ট হিসেবে প্রজ্ঞাপন জারি করে আগস্ট মাসের শেষে।

এই বিষয়ে জানতে চাইলে পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশের মহাসচিব মো. মিজানুর রহমান রতন বাংলা ট্রিবিউনকে বলেন, এই কমিশন বৃদ্ধির মাধ্যমে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে। সরকার অকটেন ও পেট্রোল বিক্রিতে ৫০ পয়সা এবং ডিজেল বিক্রিতে ২৭ পয়সা বাড়িয়েছে। এতে আমরা খুশি। এর মাধ্যমে আমাদের মুল দাবি পূরণ হলো।

আরও পড়ুন- 

মালিকদের একাংশ ধর্মঘটে, তেল নেই অনেক পেট্রোল পাম্পে

তেলের জন্য হাহাকার, চালকদের ভোগান্তি

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী