ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিতরণ ব্যবস্থা অতি দ্রুত স্বাভাবিক করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ২১:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২২:৫৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অতি দ্রুত স্বাভাবিক করা হবে। আশা করা যাচ্ছে , আগামীকাল (বৃহস্পতিবার) বিকাল ৩টার ভেতর স্বাভাবিক হয়ে যাবে। যদিও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আরও দ্রুত সকল লাইন সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি সম্মানিত গ্রাহকদের একটু ধৈর্য্য ধরার ও সহযোগিতা করার অনুরোধ জানান।

বিদ্যুৎ বিভাগ জানায়, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪ লাখ ৫০ হাজার এবং চট্টগ্রাম-১ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪ লাখ ১০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছিল। ইতোমধ্যে কক্সবাজারে ৫৫ হাজার এবং চট্টগ্রাম-১ পবিসে ১ লাখ ৩০ হাজার সংযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রায় ৭০০ জন লাইন ক্রু ১৬৩ গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছে। তাছাড়া নিয়মিত লোকবল ও ঠিকাদারদের পাশাপাশি চট্টগ্রাম পিবিএস-২ ও চট্টগ্রাম পিবিএস-৩ হতে অতিরিক্ত লোকবল ও ঠিকাদারকে কক্সবাজার জেলায় পাঠানো হয়েছে।

ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে গ্যাস সরবরাহে কোনও বিরূপ প্রতিক্রিয়া নেই বলেও জানানো হয়।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
বেশি দামে হলেও এলএনজি কিনতে হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল