গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ২১:০২আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ২১:০২

প্রিপেইড গ্যাস মিটার প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্বব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক ঋণ চুক্তিতে সই করেন।

প্রকল্পের আওতায় ১২ দশমিক ২৮ লাখ প্রিপেইড গ্যাস মিটার স্থাপন করা হবে। যার মধ্যে তিতাস গ্যাসের ৩০ শতাংশ আবাসিক গ্রাহকের জন্য ১১ লাখ মিটার এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির আবাসিক গ্রাহকের জন্য ১ লাখ ২৮ হাজার প্রিপেইড মিটার গ্যাস মিটার স্থাপন করা হবে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, স্মার্ট প্রিপেইড গ্যাস মিটার স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের গর্বিত অংশীদার হবে জ্বালানি খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হবে।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী