৫ নয়, ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৪, ১৯:১৪আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১৯:১৪

রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণে সিএনজি স্টেশনের সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। জ্বালানি বিভাগ জানায়, দ্বিতীয় রোজা থেকে স্টেশনগুলো বিকালে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখা হবে। ৬ এপ্রিল পর্যন্ত এই নিয়মে বন্ধ থাকবে স্টেশনগুলো।

এর আগে গতকাল মঙ্গলবার জ্বালানি বিভাগ থেকে বলা হয়েছিল, স্টেশনগুলো বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হবে

নতুন নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি চলছে। এই সংকট নিরসনের লক্ষ্যে দ্বিতীয় রমজান থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলোর বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার পরিবর্তে বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে ১৯ এপ্রিল থেকে আবার আগের মতো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন- রোজায় সিএনজি স্টেশনের নতুন সূচি

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম