লিবিয়ায় নিরাপত্তা সংকট: প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ০৩:৩৬আপডেট : ১৩ মে ২০২৫, ০৩:৪৫

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে সশস্ত্র যানবাহনের উপস্থিতি ও চলমান অস্থির পরিস্থিতির কারণে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কবার্তা জারি করেছে। এতে নাগরিকদের নিজ নিজ বাসস্থানে অবস্থান করার এবং নিরাপত্তার স্বার্থে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে ত্রিপলিতে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে যথাযথ সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিজ নিজ বাসস্থানে অবস্থান করার অনুরোধ করা যাচ্ছে।”

এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। 

/এসও/এমএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম