থাইল্যান্ডের সঙ্গে জ্বালানি চুক্তির বিষয় এগিয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ২৩:১৪আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২৩:২০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের বিষয়টি বেশ এগিয়েছে। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যে এটি স্বাক্ষর করা হবে। জ্বালানি সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক, শিল্প ও সামাজিক উন্নয়নেরও অগ্রগতি হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদী সামিটমর সচিবালয়ে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সব ধরনের বিনিয়োগকে উৎসাহিত করবে। থাইল্যান্ডের পিটিটি গ্লোবাল এলএনজি কোম্পানি লিমিটেডের আগ্রহকে আমরা স্বাগত জানাই। এলএনজি সরবরাহের ক্ষেত্রে ট্রেডিং কোম্পানি ও উৎপাদনকারী কোম্পানিগুলোকে অগ্রাধিকার দিই।

এ সময় থাইল্যান্ডের রাষ্ট্রদূত, গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান এবং এলএনজি সরবরাহে আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের সময় এ-সংক্রান্ত বিষয়ে দৃশ্যমান অগ্রগতির জন্য অনুরোধ করেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জে ৪ প্রস্তাব জামায়াতের
চট্টগ্রাম থেকে সরাসরি শিপিং রুটে আগ্রহী থাইল্যান্ড
সর্বশেষ খবর
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমে প্রথম ট্রফি আর্সেনালের
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমে প্রথম ট্রফি আর্সেনালের
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
মিসরে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের দূত কুশনারের বিরল বৈঠক
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
দেশের চ্যানেলে বাংলাদেশের খেলা না দেখানো নিয়ে যা বললেন তামিম
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
এলসি খোলার অনুমতি পেলো এসএস পাওয়ার
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে
ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া আসছেন বাংলাদেশে