এসি-আলোকসজ্জায় ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৫, ১৯:৫২আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৯:৫২

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ও অতিরিক্ত আলোকসজ্জার জন্য ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ লাগে। তিনি বলেন, এজন্য আমরা ইমাম সাহেব এবং মুসল্লিদের মাধ্যমে সবাইকে অনুরোধ জানিয়েছি— এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার জন্য। এই ২৫ ডিগ্রি বেশ ভালো তাপমাত্রা। এ তাপমাত্রায় মানুষ খুব আরামে ইবাদাত করতে পারবে।

রবিবার (২ মার্চ) আসরের নামাজের পর রাজধানীর কাকরাইলে সার্কিট হাউজ জামে মসজিদে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে যান। সেখানে নামাজ আদায়ের পর মসজিদের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শুধু আমাদের দেশে না, মালয়েশিয়াতেও বলা হয়েছে— এসির তাপমাত্রা যেন ২৫ ডিগ্রিতে থাকে।

তিনি বলেন, বাসা-বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করার অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি  শপিংমলে যেন অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়। জুয়েলারি শপেও যেন অতিরিক্ত আলোকসজ্জা না করা হয়।

তিনি জানান, রমজান মাসে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানো এবং লোডশেডিং না দিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানির করা হচ্ছে। এতে করে রমজান মাসে কোনও লোডশেডিং হবে না বলে আশা করছি।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী