ফের কমলো জেট ফুয়েলের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৯:০২আপডেট : ২৩ মে ২০২৬, ১৯:০২

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কয়েক দফা বাড়ানোর পর চলতি মে মাসের শুরুতে কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এই মাসের শেষের দিকে ফের কমানো হলো এই জ্বালানি তেলের দাম। এবার প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে। 

শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিইআরসি। আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে, গত ৭ মে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২ টাকা ৩৫ পয়সা কমানো হয়। এর আগে ৭ এপ্রিল প্রতি লিটার জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছিল প্রায় ২৫ টাকা। এর আগে, গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম ৯০ টাকা বাড়ানো হয়।

বিইআরসি’র নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েল ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও এই জ্বালানি তেলের দাম কমানো হয়। প্রতি লিটার জেট ফুয়েলের দাম এক দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে এক দশমিক ০৮২৩ ডলার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মে এই দামের বিষয়ে কমিশনে শুনানি অনুষ্ঠিত হয়। বিস্তারিত পর্যালোচনা করে গত ৫ থেকে ২১ মে সময়ে জেট এ-১ এর প্রকাশিত প্লাটস রেট (আন্তর্জাতিক বাজারের দাম) গড়, বিপিসির এলসি সেটেলমেন্ট এ মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের  বিদ্যমান মূল্য বিবেচনায় মে মাসের মধ্যবর্তী সময়ের জন্য জেট এ-১ এর মূল্যহার কমিশনের মাধ্যমে সমন্বয় করা হয়েছে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?