তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে ঋতুপর্ণাদের উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৬, ১৬:১৯ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৬:১৯

এশিয়ান গেমসে টানা দুই ম্যাচে ১৬ গোল হজম করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ ব্যবধানে হারের পর র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ার শঙ্কাও ছিল। তবে সেই ধাক্কার পরও ফিফার সর্বশেষ নারী র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমারা। ১০৭তম স্থান থেকে ১০৬তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

ফিফা মঙ্গলবার নারী ফুটবলের সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের পয়েন্টে বড় পরিবর্তন না এলেও অবস্থানের উন্নতি হয়েছে। এশিয়ান গেমসে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট কমেছে যথাক্রমে মাত্র ০.০৬ ও ০.২৮। দুই দলের সঙ্গে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের ব্যবধান প্রায় ১০০ ধাপ হওয়ায় হারের প্রভাব তুলনামূলকভাবে কম পড়েছে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচ থেকে ৪.৬৪ পয়েন্ট যোগ হয়েছে বাংলাদেশের হিসাবে। ফলে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫.৩৫-এ।

গত বছর মিয়ানমারকে হারিয়েই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ওই সাফল্যের সুবাদে তখন র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় ফিফার আলোচনায় এসেছিল দলটি।

বাংলাদেশের সঙ্গে ড্রয়ের প্রভাব পড়েছে মিয়ানমারের র‌্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়ে ৫৫তম স্থান থেকে ৫৬তম স্থানে নেমেছে তারা। বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা মিয়ানমার এই ড্রয়ের কারণে হারিয়েছে ৫.৫৪ পয়েন্ট।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘আগের রাতে নানা হুমকি-ধমকি দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি’
ফিলিপাইনের সঙ্গে ‘লড়াই’ করেও পারলো না বাংলাদেশের মেয়েরা
নারী ফুটবলারদের খোঁজে বাটলারের ব্যতিক্রমধর্মী মিশন
সর্বশেষ খবর
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রুবিনা, জানেন না স্বামী-সন্তান মারা গেছে
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৩ জনের মৃত্যু
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
আগামীতে প্রত্যেকটি অপরাধের হিসাব দিতে হবে: জামায়াত আমির
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ