কতটা বাড়তে পারে বিদ্যুতের বিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৬, ১৯:২৫আপডেট : ০৮ জুন ২০২৬, ১৯:২৫

বিদ্যুতের নতুন দাম চলতি (জুন) মাস থেকে কার্যকর হওয়ায় দেশের সাধারণ মানুষ দুর্ভাবনায় পড়েছে— এ মাসে তাদের বিদ্যুৎ বিল কত বাড়তে পারে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো বাড়তি ব্যয়ের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

ঢাকার বসুন্ধরার বাসিন্দা রেহানা সুলতানা জানান, তার পরিবারের মাসিক বিদ্যুৎ বিল সাধারণত চার হাজার টাকার কাছাকাছি আসে। নতুন মূল্যহার কার্যকর হওয়ার পর তিনি আশঙ্কা করছেন, বিদ্যুতের পেছনে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।

তিনি বলেন, গ্যাস ও যাতায়াত খরচ আগেই বেড়েছে। এখন বিদ্যুতের বিলও বাড়বে। আমাদের আয় তো বাড়েনি।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিল কত বাড়বে, তা নির্ভর করবে একজন গ্রাহক প্রতি মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন, তার ওপর। কারণ বিদ্যুতের বিল মূলত ইউনিটভিত্তিক হিসাব করা হয়।

বিদ্যুৎ খাতে ‘ইউনিট’ বলতে বোঝায়— এক কিলোওয়াট ক্ষমতার কোনও বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা ব্যবহার করলে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। অর্থাৎ ১ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎই এক ইউনিট হিসেবে গণ্য করা হয়।

তবে সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। সরকার আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহার করেছে। ফলে কম বিদ্যুৎ ব্যবহারকারী পরিবারগুলোর ওপর নতুন মূল্যহারের প্রভাব তুলনামূলকভাবে কম পড়তে পারে।

তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে বিদ্যুতের বিল করা হয় স্ল্যাব হিসাবে। সেই হিসাবে বেশি ব্যবহারকারীরাও ০-৭৫ এই স্ল্যাবের সুযোগ পাবেন। ধরা যাক, একজন গ্রাহক ১০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন। তাহলে তার বিল প্রথম স্ল্যাবে ০-৭৫ ইউনিটের দাম ধরে হিসাব করতে হবে। আবার বাকি ২৫ ইউনিটের দাম ৭৬-২০০ ইউনিটের দাম ধরে হিসাব করতে হবে। এরসঙ্গে বিদ্যুতের মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এবং ভ্যাট আলাদা করে যোগ করতে হবে।

সাধারণত মিটার ভাড়া ৪০ টাকা, আবাসিকে ডিমান্ড চার্জ কিলোওয়াট প্রতি ৪২ টাকা। একজন গ্রাহকেরে যত কিলোওয়াটের লাইন থাকে, তত কিলোওয়াট দিয়ে ৪২ টাকা গুন করতে হবে। একইসঙ্গে সব টাকার ওপর ৫ ভাগ হারে ভ্যাট দিতে হবে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গ্রাহকরা নিজেদের মাসিক ইউনিট ব্যবহার জেনে নতুন মূল্যহার অনুযায়ী সম্ভাব্য বিলের হিসাব করতে পারবেন। এজন্য বিদ্যুৎ মিটারের রিডিং ও আগের মাসের বিল পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন মূল্যহার কার্যকরের ফলে পরিবারের মাসিক ব্যয় কতটা বাড়বে, তা এখন অনেকটাই নির্ভর করছে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণের ওপর।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
বর্জ্য থেকে বিদ্যুৎ: পরিবেশের ঝুঁকি কতটা 
রূপপুরে আগুন নিয়ে উদ্বেগ নেই, অনিশ্চিত বিদ্যুৎ সরবরাহের সময়
সর্বশেষ খবর
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
এক লিটার দুধেই জমবে মিষ্টির আয়োজন, বানিয়ে ফেলুন মিল্ক কেক
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
পুলিশের ওপর হামলা ঠেকাবে কে
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ