বৈষম্যের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ২২:০৩আপডেট : ১৩ জুন ২০২৬, ২২:০৩

দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি ঘোষণা করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তারা প্রতিদিন এক ঘণ্টা অতিরিক্ত কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বাপবিএ) জানিয়েছে, রবিবার (১৪ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৬ হাজার কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেবেন। সংগঠনটির হিসাব অনুযায়ী, এর ফলে জাতীয় সেবায় প্রায় ৭ লাখ ৮২ হাজার অতিরিক্ত কর্মঘণ্টা যুক্ত হবে।

শনিবার সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জুন অনুষ্ঠিত সংগঠনের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত কর্মঘণ্টার মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, গ্রাহকসেবার মান বৃদ্ধি, বকেয়া বিল আদায় জোরদার করা এবং মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে ২০২৪ সালের শুরু থেকে তারা যৌক্তিক দাবি তুলে আসছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একাধিক কমিটি গঠন করা হয় এবং বিভিন্ন সুপারিশও প্রণয়ন করা হয়েছে। এছাড়া দাবি-দাওয়া উত্থাপনের জেরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্তদের আদালত অব্যাহতি দিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

সংগঠনটির অভিযোগ, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ২০২৫ সালের ২ ডিসেম্বর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দেওয়া সব ধরনের শাস্তি প্রত্যাহারের নির্দেশনা এবং ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি চাকরিচ্যুত ৪৬ জনকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও সেগুলো এখনো বাস্তবায়ন করা হয়নি।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের সুপারিশ দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে বাপবিএ। সংগঠনটির মতে, বিদ্যমান সমস্যাগুলোর ন্যায়সঙ্গত সমাধান হলে গ্রামীণ বিদ্যুৎ ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকসেবার মান আরও উন্নত হবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ প্রচারাভিযানের উদ্বোধন
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
ভাল্বের ত্রুটিতে আটকে আছে রূপপুর প্রথম ইউনিট 
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত