অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ২৩:১৯আপডেট : ০২ জুলাই ২০২৬, ২৩:১৯

জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তির নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিল তৈরিতে ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করতে এবং কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মতবিনিময় ও পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তারা অংশ নেন।

সভায় জানানো হয়, জুন মাসে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এ বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্য জানতে চাওয়া হয় এবং অস্বাভাবিক বিলের কারণ উদঘাটনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিদ্যুৎ সচিব জেলা প্রশাসকদের কাছে অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়ার কথা জানান। তবে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিল তৈরিতে করণিক ভুল হয়ে থাকলে তা দ্রুত সংশোধন করতে বলা হয়েছে। পাশাপাশি কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বিদ্যুৎ সচিব।

এ ছাড়া সভায় লোডশেডিং পরিস্থিতি, সোলার সিস্টেমে নেট মিটার স্থাপনের অগ্রগতি এবং রুফটপ সৌরবিদ্যুৎ চালুর বিষয়েও আলোচনা হয়। অভিযোগগুলো তদন্ত করে দ্রুত সমাধান এবং গ্রাহকসেবার মানোন্নয়নে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

/ইউএস/
সম্পর্কিত
কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও সংকট, বাড়ছে বিদ্যুৎ ঘাটতি
আমাদের কাছ থেকে কীভাবে বিদ্যুৎ কিনবে সরকার
মানদেব প্রণালিতে হুথিদের নিয়ন্ত্রণ, জ্বালানি তেল আমদানিতে বাড়ছে ঝুঁকি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত